Wednesday, February 25, 2026
Bengal NXT
Advertisement
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT

সর্বভারতীয় ক্ষেত্রে অভিষেকের অভিষেক,তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে পাখির চোখ দিল্লী

June 5, 2021
A A
সর্বভারতীয় ক্ষেত্রে অভিষেকের অভিষেক,তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে পাখির চোখ দিল্লী
18
SHARES
160
VIEWS
Share on FacebookShare on Twitter

বেঙ্গল নেক্সট্: অভিষেকের সর্বভারতীয় অভিষেক! মুকুল রায়ের স্থলাভিষিক্ত হলেন যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য-রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে উত্তরণ ঘটল তৃণমূলের যুবরাজের।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে গোহারা হারে বিজেপি। আশাতীত সাফল্য লাভ করে তৃণমূল। এর সিংহভাগ কৃতিত্ব তৃণমূল নেতারা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি নেতাদের কাছে যাঁরা বুয়া-ভাতিজা নামেই পরিচিত। তৃণমূল নেতাদের মতে, চলতি বিধানসভা নির্বাচনে একদিকে যেমন ভোট পড়েছে মমতার সততায়, তেমনি মুখে রক্ত তুলে অভিষেকের করা পরিশ্রমও ব্যর্থ হয়নি। স্বাভাবিকভাবেই অভিষেকের বড় কোনও পদে অভিষিক্ত হওয়ার সম্ভাবনা ছিলই। এদিন তৃণমূলের বর্ধিত বৈঠকে শিলমোহর পড়ল সেই সম্ভাবনাই। অভিষেককে করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক সময় যে পদ অলঙ্কৃত করতেন মুকুল রায়।

কেন অভিষেক? অন্য কেউ নয় কেন? রাজনৈতিক পর্যক্ষকদের মতে, ২০২৪ এ লোকসভা নির্বাচন। মোদির জনপ্রিয়তা প্রশ্নের মুখে । মেরুদণ্ডহীন কংগ্রেস। এমতাবস্থায় রাজধানীতে ক্রমেই উজ্জ্বল হচ্ছে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা। এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারেন এমন গ্রহণযোগ্য একজন নেতা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বিরোধী নানা অবস্থানে মমতাকে সমর্থন করেছেন কাশ্মীরের ওমর আবদুল্লা থেকে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে। বিহারের তেজস্বী যাদব কিংবা উত্তর প্রদেশের অখিলেশের সমর্থনও রয়েছে মমতার পিছনে। স্বাভাবিকভাবেই মমতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দিনের পর দিন বাড়ছে বই কমছে না। আর যদি তা হয়, তবে সেক্ষেত্রে রাজ্যের ব্যাটন থাকবে অভিষেকের হাতে। মুখ্যমন্ত্রীর তখতে যুবরাজকে অভিষিক্ত করে দিল্লি যাবেন মমতা। অদূর ভবিষ্যতের সেই সম্ভবনাই প্রদীপের সলতে পাকানো শুরু হয়ে গেল শনিবারের বারবেলায়, কালীঘাটের বৈঠকে। ভবিষ্যৎই বলবে আগামীদিনে রাজনীতির জল কোন খাতে বইবে। কালীঘাটের আদি গঙ্গায় নাকি গঙ্গার মূল স্রোত বেয়ে সোজা দিল্লির যমুনায়!

Tags: Abhishek banerjeeTMCwest bengal
Share7Tweet5Send
Previous Post

সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের রহস্যমৃত্যু, ময়নাতদন্তের সিদ্ধান্ত বন দফতরের

Next Post

সায়নী ঘোষ এবার অভিনেত্রী থেকে সভানেত্রী, রাজ্য যুব তৃনমূলের দায়িত্ব দিলেন মমতা

Related Posts

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।
জেলা

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

January 24, 2026
62
দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল
জেলা

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

November 1, 2025
72
ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে
রাজ্য-রাজনীতি

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

November 1, 2025
54
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার
জেলা

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

October 27, 2025
76
শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের
জেলা

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

September 6, 2025
80
এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো
জেলা

এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো

July 6, 2025
66
Next Post
সায়নী ঘোষ এবার অভিনেত্রী থেকে সভানেত্রী,  রাজ্য যুব তৃনমূলের দায়িত্ব দিলেন মমতা

সায়নী ঘোষ এবার অভিনেত্রী থেকে সভানেত্রী, রাজ্য যুব তৃনমূলের দায়িত্ব দিলেন মমতা

করোণাকালে খাদ্যসামগ্রী বিতরণের নজির বোলপুরে, এগিয়ে এল তৃণমূল কংগ্রেস ও আর্য সংঘ

করোণাকালে খাদ্যসামগ্রী বিতরণের নজির বোলপুরে, এগিয়ে এল তৃণমূল কংগ্রেস ও আর্য সংঘ

No Result
View All Result

Like Us on Facebook

Email: newssb77@gmail.com

সর্বশেষ খবর

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

জেলায় জেলায় বি এল ও দের প্রশিক্ষণ শুরু, নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বি এল ও দের একাংশ

এস আই আর এ চক্রান্তে র অভিযোগ তুলে মহা মিছিলের ডাক তৃণমূলের। ৪ ই নভেম্বর রাস্তায় নামবেন মমতা – অভিষেক

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

রানীগঞ্জে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার খোয়া যাওয়া অর্থ ও মোবাইল

এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো

জনপ্রিয় খবর

  • লড়াইয়ে এগিয়ে রাণা

    লড়াইয়ে এগিয়ে রাণা

    72 shares
    Share 29 Tweet 18
  • কনীনিকা নৃত্যমন্দিরের ‘শেষ বসন্ত’

    63 shares
    Share 25 Tweet 16
  • মিউচুয়াল ফান্ড নিয়ে গ্রাহক সচেতনতা আদিত্য বিড়লা ক্যাপিটেল’র

    44 shares
    Share 18 Tweet 11
  • Home
  • Photo Gallery
  • Test Page

© 2021 bengalnxt.com all rights reserved.