Wednesday, February 25, 2026
Bengal NXT
Advertisement
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল-শুভ্রাংশু,স্বাগত জানালেন মমতা-অভিষেক

June 11, 2021
A A
বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল-শুভ্রাংশু,স্বাগত জানালেন মমতা-অভিষেক
7
SHARES
61
VIEWS
Share on FacebookShare on Twitter

বেঙ্গল নেক্সট্: রাজনৈতিক ঘর ওয়াপসি সপুত্র মুকুল রায়ের। শুক্রবারের বিকেলে ছেলে শুভ্রাংশুকে নিয়ে মুকুল যান তৃণমূল ভবনে। তার পরেই যোগ দেন পুরানো দলে। মুকুলের ঘরওয়াপসিতে খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি র সর্বভারতীয় সহসভাপতি তথা বিধায়ক মুকুল রায় ও ছেলে শুভ্রাংশু এদিন তৃণমূল ভবনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সবুজ শিবিরে যোগ দেন। উত্তরীয় পড়িয়ে দুজনকেই স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় । মুকুল রায়ের খেদোক্তি, বিজেপিতে আর থাকতে পারলেন না তিনি, তাই পুরানো দলে ফেরা। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্রোক্তি, বিজেপিতে কেউ থাকতে পারবেন না, মুকুলের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছিল বিজেপিতে থেকে, বিজেপিতে থাকা যায় না। যদিও মুকুল শুভ্রাংশু র দলত্যাগ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি, দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, কে বিজেপি ছাড়লেন তা নিয়ে তার মাথাব্যথা নেই, মুকুল রায় কেন্দ্রীয় নেতা ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব এনিয়ে বলবেন, তিনি এখন বিজেপির ঘরছাড়া কর্মী সমর্থকদের পাশে থাকতে চান।
দলনেত্রীর সঙ্গে মনান্তরের জেরে ২০১৭ সালের সেপ্টেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল। বিজেপিতে গিয়ে তৃণমূল ভাঙানোর খেলায় নামেন এই পোড়খাওয়া রাজনীতিবিদ। তাঁর হাত ধরেই একের পর এক তৃণমূল নেতা হাতে তুলে নেন গেরুয়া নিশান। পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর গৈরিক শিবিরে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েন মুকুল। অথচ গত লোকসভা নির্বাচনের আগে যখন মুকুল সক্রিয় ছিলেন, তার ফল বিজেপি পেয়েছিল হাতেনাতে। এ রাজ্যে দুই থেকে তাদের আসন সংখ্যা বেড়ে হয়েছিল ১৮। ফলের যাবতীয় ক্রেডিট নিতে এর পরেই শুরু হয়ে যায় ‘ভিনদেশি’ মুকুলকে দলে কোণঠাসা করার প্রক্রিয়া। এরও ফল বিজেপি পেয়ে গিয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে। ২৯২টি আসনের মধ্যে মাত্র ৭৭টি নিয়েই সন্তুষ্ট হতে হয়েছে অমিত শাহের দলকে।

শুভ্রাংশু রায়কে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিকে, মুকুল তৃণমূল ছাড়ায় সবুজ শিবিরে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু। নানা উপেক্ষা সয়েও দীর্ঘদিন মমতা-সঙ্গ ছাড়েননি বীজপুরের প্রাক্তন বিধায়ক। শেষতক সহ্যের সীমা ছাড়ালে বিধানসভা নির্বাচনের কিছু আগে তিনিও যোগ দেন বিজেপিতে।
মুকুল এবং শুভ্রাংশুকে খুশি করতে দুজনকেই বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। কৃষ্ণনগর উত্তরে মুকুল জিতলেও, বীজপুরে হেরে যান শুভ্রাংশু। তার পর থেকেই সপুত্র মুকুলের বিজেপি ছাড়ার জল্পনা জোরালো হতে থাকে। জল্পনায় ইন্ধন জোগায় দিন কয়েক আগে শুভ্রাংশুর একটি পোস্ট। এরপর অসুস্থ মুকুল জায়াকে হাসপাতালে অভিষেকের দেখতে যাওয়াকে কেন্দ্র করে মুকুল শুভ্রাংশু র তৃণমূলে ফেরা হয়ে যায় সময়ের অপেক্ষা । অতঃপর শুক্রবার মুকুল ভিড়লেন তৃণমূলে। শেষ হয়ে গেল তাঁর প্রায় চার বছরের গেরুয়া-সঙ্গ।

Tags: BjpMukul RoyTMCwest bengal
Share3Tweet2Send
Previous Post

প্রয়াত কবি-চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, শোকস্তব্ধ সংস্কৃতি জগত

Next Post

চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য কুলটি থানার,উদ্ধার সোনার গহনা

Related Posts

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।
জেলা

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

January 24, 2026
62
দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল
জেলা

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

November 1, 2025
72
ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে
রাজ্য-রাজনীতি

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

November 1, 2025
54
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার
জেলা

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

October 27, 2025
76
শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের
জেলা

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

September 6, 2025
80
এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো
জেলা

এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো

July 6, 2025
66
Next Post
চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য কুলটি থানার,উদ্ধার সোনার গহনা

চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য কুলটি থানার,উদ্ধার সোনার গহনা

প্রয়াত স্বাতীলেখা,  শিল্পীমহলে শোকের ছায়া

প্রয়াত স্বাতীলেখা, শিল্পীমহলে শোকের ছায়া

No Result
View All Result

Like Us on Facebook

Email: newssb77@gmail.com

সর্বশেষ খবর

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

জেলায় জেলায় বি এল ও দের প্রশিক্ষণ শুরু, নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বি এল ও দের একাংশ

এস আই আর এ চক্রান্তে র অভিযোগ তুলে মহা মিছিলের ডাক তৃণমূলের। ৪ ই নভেম্বর রাস্তায় নামবেন মমতা – অভিষেক

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

রানীগঞ্জে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার খোয়া যাওয়া অর্থ ও মোবাইল

এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো

জনপ্রিয় খবর

  • লড়াইয়ে এগিয়ে রাণা

    লড়াইয়ে এগিয়ে রাণা

    72 shares
    Share 29 Tweet 18
  • কনীনিকা নৃত্যমন্দিরের ‘শেষ বসন্ত’

    63 shares
    Share 25 Tweet 16
  • মিউচুয়াল ফান্ড নিয়ে গ্রাহক সচেতনতা আদিত্য বিড়লা ক্যাপিটেল’র

    44 shares
    Share 18 Tweet 11
  • Home
  • Photo Gallery
  • Test Page

© 2021 bengalnxt.com all rights reserved.