Sunday, August 9, 2026
Bengal NXT
Advertisement
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT

গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

পশ্চিম বর্ধমানের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে চালু হলো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স এন্ড হসপিটালের উদ্যোগে তৈরি এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হলো বুধবার গুরুপূর্ণিমার দিন।

July 29, 2026
A A
গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র
6
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

বেঙ্গল নেক্সট:
পশ্চিম বর্ধমানের কাঁকসা ত্রিলোকচন্দ্রপুরে গড়ে উঠল গ্রামীন স্বাস্থ্য কেন্দ্র। দুর্গাপুরের গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স এন্ড হসপিটাল এই নতুন গ্রামীণ স্বাস্থ্য ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে। ত্রিলোকচন্দ্রপুরসহ আশপাশে বসবাসকারী গ্রামীণ মানুষের কাছে উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ায় এই স্বাস্থ্য কেন্দ্রের লক্ষ্য।
বুধবার গলসীর বিধায়ক রাজু পাত্র ও দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই কেন্দ্রের উদ্বোধন হয়। জিমস্ হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার, জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ,চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। প্রদীপ প্রজ্জলন ও ফিতে কেটে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়।
এক ছাদের তলায় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও আধুনিক স্বাস্থ্যপরীক্ষা-নিরীক্ষার সুবিধা দিয়ে অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলাই এই কেন্দ্রের মূল উদ্দেশ্য। প্রাথমিকভাবে এখানে আউটডোর পরিষেবা, ডিজিটাল এক্সরে, দন্ত চিকিৎসা, আলট্রাসোনোগ্রাফি, ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি এবং চোখের চিকিৎসার সুবিধা মিলবে। এছাড়াও জিমস হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা জেনারেল মেডিসিন, চেস্ট মেডিসিন, অর্থোপেডিক ডেন্টিস্ট্রি, ই এন টি, গাইনোকোলজি ও পেডিয়াট্রিক বিভাগের বিশেষ আউটডোর ক্লিনিক সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে পরিচালিত হবে।
চিকিৎসা পরিষেবার পাশাপাশি এই কেন্দ্রটির মাধ্যমে গ্রামীন এলাকায় প্রতিষেধক, স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যরক্ষা, টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের মত বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজ হবে।
সেই সঙ্গে মেডিকেল ছাত্র-ছাত্রীদের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সাহায্য করবে এই স্বাস্থ্য কেন্দ্র।
এই স্বাস্থ্য কেন্দ্র প্রসঙ্গে জিমস হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার বলেন, গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে এটা তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আগামী দিনে চিকিৎসা পরিষেবা কে গ্রামীণ মানুষের অত্যন্ত কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সাপ্তাহিক ফ্রি চিকিৎসা সহ খুব কম ব্যয় উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এই কেন্দ্র থেকে।
অন্যদিকে এই কেন্দ্রের উদ্বোধন করে বিধায়ক রাজু পাত্র জানান, সমস্ত দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তিনি।পাশাপাশি এই হাসপাতালে আয়ুষ্মান ভারত পরিষেবা মিলবে। যা এলাকার প্রান্তিক মানুষের অত্যন্ত কাজে লাগবে।।

Tags: Paschim bardhaman
Share2Tweet2Send
Previous Post

অভিষেকের সেবাশ্রয় নিয়ে হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ক্ষতিগ্রস্তদের ছবি তুলে ধরে বিধানসভায় বিবৃতি। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবেনা

Related Posts

অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার অঙ্গীকার নিয়ে হাজির যশোদা হাসপাতাল
জেলা

অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার অঙ্গীকার নিয়ে হাজির যশোদা হাসপাতাল

July 25, 2026
48
প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।
জেলা

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

January 24, 2026
62
অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি
জেলা

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

December 25, 2025
42
দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল
জেলা

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

November 1, 2025
75
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার
জেলা

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

October 27, 2025
80
শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের
জেলা

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

September 6, 2025
84
No Result
View All Result

Like Us on Facebook

Email: newssb77@gmail.com

সর্বশেষ খবর

গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

অভিষেকের সেবাশ্রয় নিয়ে হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ক্ষতিগ্রস্তদের ছবি তুলে ধরে বিধানসভায় বিবৃতি। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবেনা

অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার অঙ্গীকার নিয়ে হাজির যশোদা হাসপাতাল

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

রানীগঞ্জে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার খোয়া যাওয়া অর্থ ও মোবাইল

জনপ্রিয় খবর

  • লড়াইয়ে এগিয়ে রাণা

    লড়াইয়ে এগিয়ে রাণা

    72 shares
    Share 29 Tweet 18
  • কনীনিকা নৃত্যমন্দিরের ‘শেষ বসন্ত’

    64 shares
    Share 26 Tweet 16
  • মিউচুয়াল ফান্ড নিয়ে গ্রাহক সচেতনতা আদিত্য বিড়লা ক্যাপিটেল’র

    45 shares
    Share 18 Tweet 11
  • Home
  • Photo Gallery
  • Test Page

© 2021 bengalnxt.com all rights reserved.