Sunday, November 22, 2026
Bengal NXT
Advertisement
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT

বিদেশে ডাক্তারি পড়ার সুযোগ, দুর্গাপুরে আয়োজিত হবে শিক্ষা মেলা

বেসরকারি সংস্থা ওম সাঁই এডুকেশনাল সার্ভিস এর উদ্যোগে আগামী ১৬ই আগস্ট দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেল পার্ক প্রাইম এ আয়োজিত হবে শিক্ষা মেলা। যেখানে মূলত দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার সুযোগ করে দেবে এই সংস্থা। ১৮ বছর ধরে সুনামের সঙ্গে ছাত্র-ছাত্রীদের ডাক্তারি পড়ার সুযোগ করে দিয়ে আসছে এই সংস্থা।

August 11, 2026
A A
বিদেশে ডাক্তারি পড়ার সুযোগ, দুর্গাপুরে আয়োজিত হবে শিক্ষা মেলা
6
SHARES
52
VIEWS
Share on FacebookShare on Twitter

বেঙ্গল নেক্সট:
দুর্গাপুর: বিদেশে কম খরচে ডাক্তারি পড়ার সুযোগ নিয়ে এবার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ এডুকেশন ফেয়ার। দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আগামী ১৬ আগস্ট এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা ঘিরে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বিদেশে চিকিৎসাবিজ্ঞান পড়াশোনার বিভিন্ন সুযোগ-সুবিধা এবং মেলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থার সদস্যরা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বহু পড়ুয়ার বিদেশে গিয়ে ডাক্তারি পড়ার প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু বিদেশে পড়াশোনার খরচ, ভর্তি প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভিসা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে অনেক পড়ুয়া ও অভিভাবকের মধ্যে সংশয় থাকে। সেই সমস্ত বিষয়কে সহজতর করার লক্ষ্যেই এই এডুকেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়। সংস্থার সদস্যদের দাবি, তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যেতে পারে। আমেরিকা, রাশিয়া-সহ বিভিন্ন দেশে ডাক্তারি পড়ার জন্য আগ্রহী পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশ দেওয়া হবে। কোন দেশে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম, কীভাবে আবেদন করতে হবে, ভর্তি প্রক্রিয়া কী, কী ধরনের যোগ্যতা প্রয়োজন এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে এ ধরনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মেলায় আলোচনা করা হবে।
সাংবাদিক বৈঠকে সংস্থার ডাইরেক্টর অজয় কুমার সিং বলেন, “আমাদের মাধ্যমে বিদেশে ডাক্তারি পড়তে অনেক কম খরচ হবে। বর্তমানে বিদেশে ডাক্তারি পড়ার ব্যাপারে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে আগ্রহ বাড়ছে। সেই আগ্রহের কথা মাথায় রেখেই এই এডুকেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে।”

Tags: Asansol durgapur policesouth bengal
Share2Tweet2Send
Previous Post

গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

Next Post

দুর্গাপুরে ‘ঘর ওয়াপসি’ উদ্যোগ হিন্দু সুরক্ষা সমিতির

Related Posts

নতুন রূপে আরও আকর্ষণীয় টয়োটা গ্লাঞ্জা
জেলা

নতুন রূপে আরও আকর্ষণীয় টয়োটা গ্লাঞ্জা

November 21, 2026
45
দুর্গাপুরে ‘ঘর ওয়াপসি’ উদ্যোগ হিন্দু সুরক্ষা সমিতির
জেলা

দুর্গাপুরে ‘ঘর ওয়াপসি’ উদ্যোগ হিন্দু সুরক্ষা সমিতির

October 11, 2026
48
গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র
জেলা

গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

July 29, 2026
59
অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার অঙ্গীকার নিয়ে হাজির যশোদা হাসপাতাল
জেলা

অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার অঙ্গীকার নিয়ে হাজির যশোদা হাসপাতাল

July 25, 2026
55
প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।
জেলা

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

January 24, 2026
63
অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি
জেলা

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

December 25, 2025
43
Next Post
দুর্গাপুরে ‘ঘর ওয়াপসি’ উদ্যোগ হিন্দু সুরক্ষা সমিতির

দুর্গাপুরে 'ঘর ওয়াপসি’ উদ্যোগ হিন্দু সুরক্ষা সমিতির

নতুন রূপে আরও আকর্ষণীয় টয়োটা গ্লাঞ্জা

নতুন রূপে আরও আকর্ষণীয় টয়োটা গ্লাঞ্জা

No Result
View All Result

Like Us on Facebook

Email: newssb77@gmail.com

সর্বশেষ খবর

নতুন রূপে আরও আকর্ষণীয় টয়োটা গ্লাঞ্জা

দুর্গাপুরে ‘ঘর ওয়াপসি’ উদ্যোগ হিন্দু সুরক্ষা সমিতির

বিদেশে ডাক্তারি পড়ার সুযোগ, দুর্গাপুরে আয়োজিত হবে শিক্ষা মেলা

গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

অভিষেকের সেবাশ্রয় নিয়ে হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ক্ষতিগ্রস্তদের ছবি তুলে ধরে বিধানসভায় বিবৃতি। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবেনা

অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার অঙ্গীকার নিয়ে হাজির যশোদা হাসপাতাল

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

জনপ্রিয় খবর

  • লড়াইয়ে এগিয়ে রাণা

    লড়াইয়ে এগিয়ে রাণা

    73 shares
    Share 29 Tweet 18
  • কনীনিকা নৃত্যমন্দিরের ‘শেষ বসন্ত’

    64 shares
    Share 26 Tweet 16
  • মিউচুয়াল ফান্ড নিয়ে গ্রাহক সচেতনতা আদিত্য বিড়লা ক্যাপিটেল’র

    45 shares
    Share 18 Tweet 11
  • Home
  • Photo Gallery
  • Test Page

© 2021 bengalnxt.com all rights reserved.