Tuesday, February 24, 2026
Bengal NXT
Advertisement
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT

ঘেরাও মুক্ত বিশ্বভারতী র কর্মসচিবসহ তিন আধিকারিক, তবে আন্দোলনে অনড় পড়ুয়ারা

March 4, 2022
A A
ঘেরাও মুক্ত বিশ্বভারতী র কর্মসচিবসহ তিন আধিকারিক,  তবে আন্দোলনে অনড় পড়ুয়ারা
5
SHARES
46
VIEWS
Share on FacebookShare on Twitter

শুভময় পাত্র: বেঙ্গল নেক্সট্:
অবশেষে মুক্তি পেলেন বিশ্বভারতীর তিন আধিকারিক। হাইকোর্টের নির্দেশ মত বিশ্বভারতীর কর্মসচিব সহ তিন আধিকারিককে উদ্ধার করল শান্তিনিকেতন থানার পুলিশ। টানা ৪ দিন পর দপ্তর থেকে পুলিশি পাহারায় বেরোলেন তিন আধিকারিক। ‘কবিগুরুর ক্যম্পাসে পুলিশ কেন ডাকা হল’, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা৷
তিন আধিকারিক দপ্তর থেকে বেরোলেও কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রাবাস খোলার দাবিতে আন্দোলনে অনড় পড়ুয়ারা।

কোভিড পরিস্থিতির পর বিশ্বভারতী খুললেও ছাত্রাবাস খোলেনি৷ ছাত্রাবাস খোলার দাবিতে ২৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয় ছাত্র আন্দোলন৷ ২৪ ঘন্টা দপ্তরে ঘেরাও করে রাখা হয় কর্মসচিব আশিষ আগরওয়াল সহ ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ও সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে৷ পড়ুয়াদের দাবি, ২৪ ঘন্টা পর তিন আধিকারিককে ঘেরাও মুক্ত করে দেওয়া হয়৷ কিন্তু, দেখা গেল দপ্তরেই বসে ছিলেন তিন আধিকারিক। কর্মসচিব জানান, হেনস্থা হওয়ার আশঙ্কায় তিনি দপ্তর ছাড়েননি।
এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। পাশাপাশি, হাইকোর্ট নির্দেশ দেয়, কোন আধিকারিককে আটকে রাখা যাবে না। শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে৷ জেলা পুলিশ প্রশাসনকে পুরো বিষয়টি নজর রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।

যদিও, ছাত্রাবাস ও ক্যান্টিন খোলার দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র আন্দোলন অব্যাহত৷ পড়ুয়ারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন।

পুলিশ আসার পর বিশ্বভারতী কর্মসচিব আশিষ আগরওয়াল বলেন, “দেখলেন তো বাইরে কিভাবে জমায়েত হয়ে আছে৷ আমরা ৪ দিন বেরোতে পারিনি৷ পুলিশ নিয়ে যেতে এসেছে,তাই আমরা বেরোচ্ছি। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

আন্দোলকারী পড়ুয়াদের দাবী, ‘তারা রেজিস্ট্রারকে ঘেরাও করেনি,ওনাকে চলে যেতেই বলেছিলাম৷ উনি নিজেই নিজেকে আটকে রেখেছিলেন৷ পুলিশ এসে তাঁকে নিয়ে গেল, আমরা আদালতের রায়কে সম্মান জানিয়ে কোন বাধা দিইনি। তবে দাবি পূরণ না হওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন চলবে৷’ এমনটাই জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা।

Tags: Visva bharati universitywest bengal
Share2Tweet1Send
Previous Post

শান্তিনিকেতন মেডিকেল কলেজে এবিবিএসের শিক্ষাদান শুরু। কার্ডিওলজি বিভাগের ক্লাস শুরুর দিন আয়োজিত আলোচনাসভায় উপস্থিত প্রখ্যাত চিকিৎসক ভবতোষ বিশ্বাস

Next Post

ইউক্রেনে ডাক্তারী পড়তে গিয়ে পোষ্য বিড়াল নিয়ে বাড়ি ফিরল সুলতান, স্বস্তি পরিবারে

Related Posts

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।
জেলা

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

January 24, 2026
62
অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি
জেলা

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

December 25, 2025
42
দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল
জেলা

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

November 1, 2025
72
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার
জেলা

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

October 27, 2025
76
শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের
জেলা

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

September 6, 2025
80
রানীগঞ্জে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার খোয়া যাওয়া অর্থ ও মোবাইল
জেলা

রানীগঞ্জে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার খোয়া যাওয়া অর্থ ও মোবাইল

August 10, 2025
53
Next Post
ইউক্রেনে ডাক্তারী পড়তে গিয়ে পোষ্য বিড়াল নিয়ে বাড়ি ফিরল সুলতান, স্বস্তি পরিবারে

ইউক্রেনে ডাক্তারী পড়তে গিয়ে পোষ্য বিড়াল নিয়ে বাড়ি ফিরল সুলতান, স্বস্তি পরিবারে

বিশ্বভারতীতে হষ্টেল খোলার নির্দেশ হাইকোর্টের, আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের

বিশ্বভারতীতে হষ্টেল খোলার নির্দেশ হাইকোর্টের, আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের

No Result
View All Result

Like Us on Facebook

Email: newssb77@gmail.com

সর্বশেষ খবর

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

জেলায় জেলায় বি এল ও দের প্রশিক্ষণ শুরু, নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বি এল ও দের একাংশ

এস আই আর এ চক্রান্তে র অভিযোগ তুলে মহা মিছিলের ডাক তৃণমূলের। ৪ ই নভেম্বর রাস্তায় নামবেন মমতা – অভিষেক

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

রানীগঞ্জে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার খোয়া যাওয়া অর্থ ও মোবাইল

এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো

জনপ্রিয় খবর

  • লড়াইয়ে এগিয়ে রাণা

    লড়াইয়ে এগিয়ে রাণা

    72 shares
    Share 29 Tweet 18
  • কনীনিকা নৃত্যমন্দিরের ‘শেষ বসন্ত’

    63 shares
    Share 25 Tweet 16
  • মিউচুয়াল ফান্ড নিয়ে গ্রাহক সচেতনতা আদিত্য বিড়লা ক্যাপিটেল’র

    44 shares
    Share 18 Tweet 11
  • Home
  • Photo Gallery
  • Test Page

© 2021 bengalnxt.com all rights reserved.