Wednesday, February 25, 2026
Bengal NXT
Advertisement
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT

অমিতেই ভরসা মমতার, অর্থমন্ত্রী হচ্ছেন ডঃ মিত্র

May 6, 2021
A A
অমিতেই ভরসা মমতার, অর্থমন্ত্রী হচ্ছেন ডঃ মিত্র
7
SHARES
62
VIEWS
Share on FacebookShare on Twitter

বেঙ্গল নেক্সট্: এবারেও অমিত মিত্রেই ভরসা মমতার।অন্তত তৃণমূল সূত্রে এমন খবরই মিলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে রবিবারই অর্থমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দু দফা শাসনে অমিত মিত্রই সামলেছেন মুখ্যমন্ত্রীর সংসার। বাম সূর্য অস্ত যাওয়ার পরে রাজ্যের কোষাগারের যখন হাঁড়ির হাল, তখন শক্ত হাতে হাল ধরে মুখ্যমন্ত্রীর সংসার সামলে দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অমিত।
চলতি বিধানসভা নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে প্রার্থী হতে চাননি অমিত। ২০১১ ও ২০১৬ সালে খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে জয়ী হন অমিত। এবার তিনি প্রার্থী হতে গররাজি হওয়ায় খড়দহে প্রার্থী করা হয় মমতার আর এক অনুগত সৈনিক কাজল সিনহাকে। ভোট গ্রহণের আগের দিন আচমকাই মৃত্যু হয় করোনা সংক্রমিত কাজলের। ফল প্রকাশের পর দেখা যায় অমিতের আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন অকাল প্রয়াত কাজল।
চলতি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবান্নের অলিন্দে ফেরে ঘাসফুল শিবির। তবে চলতি বিধানসভা নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন তাঁদের মধ্যে অর্থনীতিবিদ কেউ নেই। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে অমিতের ঘাড়েই অর্থমন্ত্রকের গুরুদায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চান মমতা।
তবে অমিত অর্থমন্ত্রী হলে অন্য সমস্যাও দেখা দেবে। সেটা হল, তাকে ছয়মাসের মধ্যে নির্বাচিত বিধায়ক হতে হবে,সেক্ষেত্রে তিনি কোথায় দাঁড়াবেন? তৃণমূল নেত্রী স্বয়ং হেরেছেন নন্দীগ্রামে। তাই তাঁর একটি আসন দরকার। যেহেতু খড়দহে বিপুল ভোটে তৃণমূল জয়ী হয়েছে, তাই সেখানে মুখ্যমন্ত্রীর দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। তাহলে অমিত কোথায় দাঁড়াবেন? মন্ত্রী হলে তো ছ মাসের মধ্যে তাঁকে কোনও একটি আসন থেকে জিতে আসতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, সেক্ষেত্রে অমিতকে খড়দহ আসন ছেড়ে দিয়ে মমতা ফিরতে পারেন তাঁর পুরানো কেন্দ্র ভবানীপুরেই। তখন সেখানকার প্রার্থীরই বা কী হবে? তাঁকেই বা কোথায় দেওয়া হবে পুনর্বাসন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

Tags: Amit MitraTMCwest bengal
Share3Tweet2Send
Previous Post

আক্রান্ত উদয়ন গুহ, দিনহাটায় উত্তেজনা

Next Post

উদ্যোগ রাণা’র, লাভপুরে নতুন কোভিড কেয়ার সেন্টার

Related Posts

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।
জেলা

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

January 24, 2026
62
দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল
জেলা

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

November 1, 2025
72
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার
জেলা

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

October 27, 2025
76
শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের
জেলা

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

September 6, 2025
80
এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো
জেলা

এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো

July 6, 2025
66
লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপি র দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক
রাজ্য

লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপি র দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক

March 25, 2024
75
Next Post
উদ্যোগ রাণা’র, লাভপুরে নতুন কোভিড কেয়ার সেন্টার

উদ্যোগ রাণা'র, লাভপুরে নতুন কোভিড কেয়ার সেন্টার

করোণার গ্রাফ উর্দ্ধমুখী, আংশিক লকডাউনেই কি সমাধান!

করোণার গ্রাফ উর্দ্ধমুখী, আংশিক লকডাউনেই কি সমাধান!

No Result
View All Result

Like Us on Facebook

Email: newssb77@gmail.com

সর্বশেষ খবর

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

জেলায় জেলায় বি এল ও দের প্রশিক্ষণ শুরু, নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বি এল ও দের একাংশ

এস আই আর এ চক্রান্তে র অভিযোগ তুলে মহা মিছিলের ডাক তৃণমূলের। ৪ ই নভেম্বর রাস্তায় নামবেন মমতা – অভিষেক

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

রানীগঞ্জে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার খোয়া যাওয়া অর্থ ও মোবাইল

এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো

জনপ্রিয় খবর

  • লড়াইয়ে এগিয়ে রাণা

    লড়াইয়ে এগিয়ে রাণা

    72 shares
    Share 29 Tweet 18
  • কনীনিকা নৃত্যমন্দিরের ‘শেষ বসন্ত’

    63 shares
    Share 25 Tweet 16
  • মিউচুয়াল ফান্ড নিয়ে গ্রাহক সচেতনতা আদিত্য বিড়লা ক্যাপিটেল’র

    44 shares
    Share 18 Tweet 11
  • Home
  • Photo Gallery
  • Test Page

© 2021 bengalnxt.com all rights reserved.