Sunday, August 9, 2026
Bengal NXT
Advertisement
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT
  • প্রচ্ছদ
  • খবর
    • রাজ্য
    • দক্ষিণবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • জেলা
  • রাজ্য-রাজনীতি
  • অফবিট
  • ময়দান
  • ব্যবসা বাণিজ্য
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • ফটো গ্যালারি
No Result
View All Result
Bengal NXT

কবি শঙ্খ ঘোষ প্রয়াত। শোকস্তব্ধ সাহিত্যজগত

কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু কবি'র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯

April 21, 2021
A A
কবি শঙ্খ ঘোষ প্রয়াত।  শোকস্তব্ধ সাহিত্যজগত
8
SHARES
76
VIEWS
Share on FacebookShare on Twitter

বেঙ্গল নেক্সট্: ‘কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি
আয় আরও হাতে হাত রাখি
আয় আরও বেঁধে বেঁধে থাকি’-
থেমে গেল শঙ্খনাদ! করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল ‘বাবরের প্রার্থনা’র রচয়িতাকে। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল রবীন্দ্র-উত্তর যুগের একটা বিরাট অধ্যায়ের। পতন হল এক মহা-কাব্যিক-তারকার।
কল্লোল যুগের কবি শক্তি, সুনীল চলে গিয়েছিলেন আগেই। চলে গিয়েছেন বিনয়, উৎপলের মতো ক্ষুরধার লেখনীর কবিও। বাকি ছিলেন ‘গান্ধর্ব কবিতাগুচ্ছে’র স্রষ্টা। মারণ করোনা ভাইরাসের করাল ছোবল কেড়ে নিল তাঁর জীবন।
বয়স হয়েছিল ৮৯। তাও আরও কিছুদিন বাঁচতে পারতেন কবি। অন্তত আশা তো করাই যায়! কিন্তু শরীর সায় দিচ্ছিল না। চলতি বছরের জানুয়ারিতে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবার সেরে উঠেছিলেন। তবে এবার আর পারলেন না।

১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন শঙ্খ। পরে বাবা-মায়ের সঙ্গে কবি চলে আসেন ভারতে। তার পর থেকে এ দেশের জল-হাওয়া-মাটিতে বেড়ে ওঠা এই ভিন্ন ঘরানার কবির।
স্কুলের পাঠ শেষ করে শঙ্খ ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। বাংলা সাহিত্যে অনার্স পাশ করে শঙ্খ ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। মাস্টার্স শেষ কবে যোগ দেন অধ্যাপনায়। প্রথমে বঙ্গবাসী কলেজ, পরে সেখান থেকে চলে আসেন সিটি কলেজে। যাদবপুর এবং দিল্লি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন তিনি। পড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও। পড়াশোনার পাশাপাশি চালিয়ে গিয়েছেন লেখালেখিও।
তারই ফসল তাঁর বিখ্যাত কাব্য গ্রন্থ বাবরের প্রার্থনা। কখনও স্বনামে, কখনও কুন্তক ছন্দনামে চালিয়ে গিয়েছেন লেখালেখি। অবসর গ্রহণের পর কাব্যচর্চাই হয়ে ওঠে তাঁর ধ্যান জ্ঞান।
সাহিত্য চর্চার স্বীকৃতি হিসেবে শঙ্খ পেয়েছেন একাধিক পুরস্কার। পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য অ্যাকাডেমি এবং পদ্মভূষণ।
তাঁর কবিতা জন্ম দিয়েছে অনেক বিতর্কের। না জেনেই তাঁকে আক্রমণ করেছেন অনেকেই। সেসব অবশ্য গায়ে মাখেননি কবি। কারণ তাঁর গায়ে যে ‘মাটি’র গন্ধ!
মৃত্যু সত্য। তবে কিছু মানুষের যেন মৃত্যু না হলেই ভালো হয়! তবে সবাইকেই যেতে হয় প্রকৃতির নিয়মে। শঙ্খও গিয়েছেন। রেখে গিয়েছেন তাঁর অমর লেখনী। রেখে গিয়েছেন বাবরের প্রার্থনা…

Tags: Bengali literatureSankho ghosh
Share3Tweet2Send
Previous Post

মনিরুল’কে হুমায়ুনের তোপ, ‘কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিলাম’

Next Post

ভোট অষ্টমীতে বীরভূমের ১১টি বিধানসভায় শান্তিপূর্ণ ভোটের আবেদন রাণা’র

Related Posts

গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র
জেলা

গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

July 29, 2026
51
প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।
জেলা

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

January 24, 2026
62
দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল
জেলা

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

November 1, 2025
75
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার
জেলা

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

October 27, 2025
80
শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের
জেলা

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

September 6, 2025
84
এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো
জেলা

এবার শংকরপুরে দীঘার জগন্নাথ মন্দির, সাড়ম্বরে অনুষ্ঠিত দুর্গাপুজো মন্ডপের খুঁটি পুজো

July 6, 2025
72
Next Post
ভোট অষ্টমীতে বীরভূমের ১১টি বিধানসভায় শান্তিপূর্ণ ভোটের আবেদন রাণা’র

ভোট অষ্টমীতে বীরভূমের ১১টি বিধানসভায় শান্তিপূর্ণ ভোটের আবেদন রাণা'র

সেইল ও রেলের উদ্যোগ, দুর্গাপুর থেকে তরল অক্সিজেন গেল দিল্লী

সেইল ও রেলের উদ্যোগ, দুর্গাপুর থেকে তরল অক্সিজেন গেল দিল্লী

No Result
View All Result

Like Us on Facebook

Email: newssb77@gmail.com

সর্বশেষ খবর

গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

অভিষেকের সেবাশ্রয় নিয়ে হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ক্ষতিগ্রস্তদের ছবি তুলে ধরে বিধানসভায় বিবৃতি। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবেনা

অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার অঙ্গীকার নিয়ে হাজির যশোদা হাসপাতাল

প্রাক্তন কলেজ অধ্যক্ষের বাড়িতে চুরির কিনারা, গ্রেফতার দুই কুখ্যাত চোর, উদ্ধার সামগ্রী, সাফল্য রানীগঞ্জ থানার।

অটল বিহারী বাজপেয়ী র জন্মদিনে পোশাক বিলি

দুর্গাপুরে এ ডি পি সি র নতুন পরিকাঠামো – কনফারেন্স হল

ছট পুজোতে তৃণমূলের তারকা সাংসদের অনুপস্থিতিতে নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য আসানসোলে

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচার

শিক্ষক দিবসে অনন্য অনুষ্ঠান রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিলের

রানীগঞ্জে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার খোয়া যাওয়া অর্থ ও মোবাইল

জনপ্রিয় খবর

  • লড়াইয়ে এগিয়ে রাণা

    লড়াইয়ে এগিয়ে রাণা

    72 shares
    Share 29 Tweet 18
  • কনীনিকা নৃত্যমন্দিরের ‘শেষ বসন্ত’

    64 shares
    Share 26 Tweet 16
  • মিউচুয়াল ফান্ড নিয়ে গ্রাহক সচেতনতা আদিত্য বিড়লা ক্যাপিটেল’র

    45 shares
    Share 18 Tweet 11
  • Home
  • Photo Gallery
  • Test Page

© 2021 bengalnxt.com all rights reserved.